কুলিয়ারচরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এর অংশগ্রণে তার নির্বাচনী এলাকা কুলিয়ারচরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যদিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি উদযাপিত হয়।
দিনটির শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে কুলিয়ারচর থানা মাঠে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন কুলিয়ারচর থানা পুলিশ।
একই সময়ে সকল সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮ টার দিকে কুলিয়ারচর বাজারস্থ বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তর, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
পরে সকাল ৯টার দিকে থানা সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও রংবেরঙের বেলুন উড়িয়ে দিবসটি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। এসময় তার সাথে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ কায়েমে ওয়াদাবদ্ধ।
তিনি এ সময় আরও বলেন-লাখো শহিদের আত্মত্যাগ আর নারীর সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার সুফল জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানবিক রাষ্ট্র গঠনে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে হবে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার তার বক্তব্যে বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, যা বাঙালির আত্মপরিচয়, সাহস ও ত্যাগের এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় দিন। এই মাহেন্দ্রক্ষণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. শরীফুল আলম এমপি মহোদয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই ঐতিহাসিক দিনে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে মুক্তিযুদ্ধের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
বক্তব্য শেষে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ শেষে সকাল সোয়া ১০টার দিকে থানা সংলগ্ন মাঠের পাশে এক শহিদ বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারতে অংশগ্রহন করেন প্রধান অতিথি শরীফুল আলম।
পরে সকাল সাড়ে ১০টার দিকে থানা সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে অংশগ্রগন করেন তিনি।
এর পর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে ভর্তিকৃত রোগীদের দেখে তাদের খোঁজ খবর নেন তিনি।
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুপুর ২টার দিকে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকালে থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা সম্মিলিত একাদশ বনাম কুলিয়ারচর পৌরসভা ও সুধীজন সম্মিলিত একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম (এপিপি), সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া ও হায়দার এ আলম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল (কাজল), ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি বীর কাশিমনগর এফ.ইউ. উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম রাশিদ, উপজেলা বিআরডিবি’র সভাপতি মো. দ্বীন ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, সদস্য সচিব আরমান উজ জামান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম (বিপ্লব), সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হারুন চৌধুরী, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. রফিক উদ্দিন, মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার, ফারজানা আক্তার, শাহীন সুলতানা, মৌসমী আক্তার, মো. আলী সোহেল, মো. সবুজ মিয়া, নাহিদুল হাসান রুকন, মো. আজিজুল ইসলাম, সজিব আহমেদ ও মাহিন আহমেদ রুবেল, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন ওনফাহিম আহমেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































